সীতাকুণ্ডে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বটতল এলাকায় মো. ইউছুপ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তের দল। রবিবার (২০

2022-11-20T21:43:17+00:00
2022-11-20T21:43:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ৯:৪৩ পিএম   (ভিজিট : ৪১৩)
X

চট্টগ্রামের সীতাকুণ্ডে বটতল এলাকায় মো. ইউছুপ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তের দল। রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বটতলে এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. ইউছুপ পৌরসভার ১নং ওয়ার্ড নুনাছড়া এলাকার গরু ব্যবসায়ী মদিন উল্লার ছেলে। সূত্রে জানা যায়, উপজেলার বটতল এলাকার সীতাকুণ্ড পেট্রোল পাম্প নামক একটি তেলের পাম্পের পার্শ্ববর্তী মিতালী হোটেলে বসে নাস্তা করছিলেন ইউছুপ নামে ওই ব্যাক্তিসহ কয়েকজন। এ সময় ১০-১৫  জনের দুর্বৃত্তের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এসে তাদের উপর হামলা চালায়।

এ সময় তার সাথে থাকা ব্যক্তিরা পালিয়ে গেলেও ইউছুপ দুর্বৃত্তদের হামলার শিকার হন। এসময় দুর্বৃত্তরা কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানিম জানান, সন্ধ্যা সাতটার সময় ইউসুফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় ঘাড়ে ও পেটে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখা গেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy