প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ইকুয়েডর

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ ইকুয়েডরের মুখোমুখি হয়েছে স্বাগতিক কাতার। তবে ঘরের মাঠের প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে পাত্তাই

2022-11-20T23:25:38+00:00
2022-11-20T23:25:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ইকুয়েডর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ১১:২৫ পিএম   (ভিজিট : ২২৫)
X

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ ইকুয়েডরের মুখোমুখি হয়েছে স্বাগতিক কাতার। তবে ঘরের মাঠের প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে পাত্তাই পাচ্ছে না মরুর দলটি। সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে প্রথমার্ধের খেলায় ২-০ গোলে এগিয়ে গেছে ইকুয়েডর। 


রোববার আল বায়াত স্টেডিয়ামের ৫০ হাজারের বেশি দর্শককে শুরু থেকেই হতাশ করেছে কাতার ফুটবল দল। তৃতীয় মিনিটে গোলরক্ষকের ভুলে প্রথমবার কাতারের জালে বল জড়ায় ইকুয়েডর। তবে অফসাইডের কারণে সেবার কোনো রকমে বেঁচে যায় স্বাগতিক দল। 


গোল পেতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইকুয়েডরকে। যদিও সুযোগটা করে দিয়েছে কাতারই। ১৬তম মিনিটে ইকুয়েডরের ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়াকে পেনাল্টি বক্সের মধ্যে বাজেভাবে ফাউল করেন কাতারের গোলরক্ষক সাদ আল শিব। আর তাতেই বাজে রেফারির বাঁশি। স্বাগতিক গোলরক্ষক সাদকে হলুদ কার্ড দেওয়ার পাশাপাশি এবারের বিশ্বকাপে প্রথম পেনাল্টির ইশারা করেন অনফিল্ড রেফারি।


স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি এনার ভ্যালেন্সিয়া। আর তাতে কাতার বিশ্বকাপের প্রথম গোলদাতার হওয়ার কৃতিত্ব গড়েন ইকুয়েডরের অধিনায়ক। কাতারের জালে অবশ্য শুরুতেই বল জড়িয়েছিলেন ভ্যালেন্সিয়া। তবে তৃতীয় মিনিটের সে গোল শেষমেষ অফসাইডের কারণে বাতিল ঘোষণা করেন রেফারি। ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভ্যালেন্সিয়াই। ডান প্রান্ত থেকে ক্রসে বক্সে লাফিয়ে হেডে গোল করেন। এই গোলের পর কাতার ম্যাচে অনেক পিছিয়ে পড়ে। বল পজেশন, আক্রমণ সব দিক থেকেই ইকুয়েডর এগিয়ে ছিল। স্কিল ও ট্যাকটিসে এশিয়ার চ্যাম্পিয়ন দল যে পেছনে সেটাও ইকুয়েডর দেখিয়েছে। 


প্রথমার্ধের শেষদিকে একটা সুযোগ আসে কাতারের। তবে গোলের সামনে বল পেয়েও হেড লক্ষ্যে রাখতে পারেননি আলময়েজ আলী। ২-০ গোলে শেষ হয় প্রথমার্ধ।


বাবু/এসআর







Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy