শার্শায় সোয়া দুই কোটি টাকার স্বর্ণ জব্দ

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর বেনাপোলের শার্শার শালকোনা সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বিস্কুট জব্দ করেছে বর্ডার

2022-11-21T16:12:20+00:00
2022-11-21T16:12:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শার্শায় সোয়া দুই কোটি টাকার স্বর্ণ জব্দ
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৪:১২ পিএম   (ভিজিট : ২১৭)
X

যশোর বেনাপোলের শার্শার শালকোনা সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বিস্কুট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। জব্দকৃত এ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৭ লাখ টাকা।  

সোমবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার শালকোনা সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের চালান জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পলাতক ব্যক্তি হলেন শার্শা উপজেলার শালকোনা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে তারিকুল ইসলাম তারেক (৪০)।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শালকোনা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তির গতিরোধ করা হয়। এ সময় তিনি তার হাতে থাকা ব্যাগটি সরিষা ক্ষেতে ফেলে ভারতীয় সীমান্তে দৌড়ে পালিয়ে যায়। 

ব্যাগটি উদ্ধার করে তার মধ্যে থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বিস্কুট পাওয়া যায়। জব্দকৃত এ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৭ লাখ টাকা।  জব্দকৃত স্বর্ণ শার্শা থানায় জমা দেওয়া হবে এবং পলাতক ব্যক্তির নামে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

বাবু/জেএম









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy