সুন্দরবনে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সুন্দরবনে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন জেলে বশির শেখ (৩৮)। তিন দিন পর সোমবার (২১ নভেম্বর) সকাল

2022-11-21T16:31:55+00:00
2022-11-21T16:33:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুন্দরবনে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৪:৩১ পিএম  আপডেট: ২১.১১.২০২২ ৪:৩৩ পিএম  (ভিজিট : ২০০)
X

সুন্দরবনে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন জেলে বশির শেখ (৩৮)। তিন দিন পর সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মোংলা উপজেলার কানাইনগর এলাকা সংলগ্ন পশুর নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের মরা পশুর নদীর ভদ্রা এলাকায় হস্তচালিত নৌকা থেকে পড়ে নিখোঁজ হন বশির শেখ। শনিবার সকাল থেকে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা বশিরের সন্ধানে তল্লাশি চালালেও তার কোনো খোঁজ মেলেনি।

নিহত বশির মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার মো. তৈয়ব আলি শেখের ছেলে। সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে চরপাটা বা চরজাল দিয়ে মাছ আহরণ করতেন তিনি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, কানাইনগর এলাকা সংলগ্ন পশুর নদী থেকে ভাসমান অবস্থায় বশির শেখ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy