খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার (২০ নভেম্বর) রাতে

2022-11-21T16:40:44+00:00
2022-11-21T16:40:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৪৪ ধারা জারি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৪:৪০ পিএম   (ভিজিট : ২১৮)
X

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার (২০ নভেম্বর) রাতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেবের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বিএনপির 'সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে' সোমবার (২১ নভেম্বর) মাটিরাঙ্গা পৌরসভার সামনের দিকে জনসমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। অপরদিকে, পৌরসভার ঠিক পেছনে মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিল হবে বলে ঘোষণা দেওয়া হয়। একই দিনে কাছাকাছি স্থানে সমাবেশকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা বাজার ও এর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।

বাবু/জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy