বিজয়নগরে ৪৮ কেজি গাঁজাসহ দুটি মোটরসাইকেল জব্দ
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৫:১০ পিএম (ভিজিট : ১৯০)

X
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধারসহ দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৬ টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর উত্তরপাড়া জামে মসজিদের সামনে থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বিজয়নগর থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার।
তিনি জানান, আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
বাবু/জেএম