মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১ জনকে ১ লাখ টাকা জরিমানা ও অপর

2022-11-21T18:06:23+00:00
2022-11-21T18:06:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৬:০৬ পিএম   (ভিজিট : ২৪৮)
X

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১ জনকে ১ লাখ টাকা জরিমানা ও অপর ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ছুদুরখীল এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ জনকে দণ্ড প্রদান করেন। 

জানা যায়, উপজেলার ছুদুরখীল ও যোগ্যাছোলা ইউনিয়নের বেশ কিছু স্থানে এক শ্রেণীর অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনকে ফাঁকি দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, হালদা খালের উৎপত্তিস্থল রামগড়-বাটনাতলী খাল থেকে বালু উত্তোলন করছে।

এসময় যোগ্যাছোলা ইউনিয়নের চাকমাপড়া এলাকার খালের পাড় থেকে অবৈধ বালু উত্তোলন করায় মো. সুমন (৩৬) নামের একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে ছুদুরখীল এলাকায়ও অবৈধ বালু উত্তোলনের দায়ে মো. শহিদুল ইসলাম (৪১) নামের আরেকজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী জানান, অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে একজনকে ১ লাখ টাকা জরিমানা ও আরেক জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy