খুলনায় ট্রাকচাপায় কনস্টেবল নিহত

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বার্ষিক ফায়ারিং প্রশিক্ষণে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল মোসাব্বির হোসেন (৩৫)।সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টায় খুলনা

2022-11-21T18:17:06+00:00
2022-11-21T18:27:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনায় ট্রাকচাপায় কনস্টেবল নিহত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৬:১৭ পিএম  আপডেট: ২১.১১.২০২২ ৬:২৭ পিএম  (ভিজিট : ১৮০)
X

বার্ষিক ফায়ারিং প্রশিক্ষণে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল মোসাব্বির হোসেন (৩৫)। সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টায় খুলনা মহানগরের দৌলতপুর থানার মীনাক্ষী সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, পুলিশ কনস্টেবল মোসাব্বির হোসেন মোটরসাইকেলে করে খালিশপুর থানা থেকে খানজাহান আলী থানা এলাকায় অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন। 

মীনাক্ষী হল সামনে পৌঁছালে যশোরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনার পরপরই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, পুলিশ কনস্টেবল মোসাব্বির খালিশপুর জনের এসি অফিসে কর্মরত ছিলেন।


বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy