হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চার দিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত

2022-11-21T18:34:33+00:00
2022-11-21T18:34:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৬:৩৪ পিএম   (ভিজিট : ১৮৮)
X

চার দিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

সভা শেষে পরিবহন মালিকদের সংগঠন হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ থেকেই বাস, মিনিবাস ও মাইক্রোবাস চলাচল করবে। তিনি বলেন, নবীগঞ্জের সালামতপুর বাসস্ট্যান্ডের সমস্যা ১ সপ্তাহের মধ্যে তদন্তের মাধ্যমে সমাধান করার আশ্বাস দেওয়া হয়েছে। এর ভিত্তিতেই আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী বলেন, জেলা প্রশাসকের আশ্বাসে আমরা ধর্মঘট তুলে নিয়েছি। নবীগঞ্জের সালামতপুর বাসস্ট্যান্ড নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা আগামী বুধবার আবারও আলোচনায় বসব। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী প্রমুখ।

প্রসঙ্গত, চার দফা দাবিতে গত শুক্রবার (১৮ নভেম্বর) থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকে মটর মালিক গ্রুপ। সোমবার প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হলো।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy