বিকেলে নিখোঁজ, সকালে ধানক্ষেতে মিলল লাশ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নওগাঁর মান্দায় ধানক্ষেত থেকে শ্রী বিনয় চন্দ্র মন্ডল নামে এক গোয়ালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে উপজেলার মৈনম

2022-11-21T18:56:16+00:00
2022-11-21T18:56:16+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বিকেলে নিখোঁজ, সকালে ধানক্ষেতে মিলল লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৬:৫৬ পিএম   (ভিজিট : ২১৬)
X

নওগাঁর মান্দায় ধানক্ষেত থেকে শ্রী বিনয় চন্দ্র মন্ডল নামে এক গোয়ালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মৈনম ইউপির মধ্য-দুর্গাপুর গ্রামের বাসারের গভীর নলকূপের পশ্চিম পাশের ধানক্ষেতে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শ্রী বিনয় চন্দ্র মন্ডল একই ইউপির পিরোরি বিলদুধলা গ্রামের মৃত নাটু মন্ডলের ছেলে। তিনি পেশায় গোয়াল ছিলেন।

স্থানীয়রা জানায়, রোববার বিকেলে ঝগড়া মীমাংসার জন্য তাকে ডেকেছিলেন পাশের গ্ৰামে তফসের। সেখানে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ সকালে ওই জমির মালিক ধান কাটতে গেলে জমির ভেতরে তার মরদেহ দেখতে পান। পরে পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে মরদেহ শনাক্ত করেন।

মান্দা থানার ওসি নুরু-এ-আলম সিদ্দিকী বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 


বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy