শার্শায় বিজিবির অভিযানে ২০টি সোনার বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

যশোরের শার্শায় সরিষা ক্ষেত থেকে দুই কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। তবে বিজিবি

2022-11-21T21:13:01+00:00
2022-11-21T21:13:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শায় বিজিবির অভিযানে ২০টি সোনার বার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৯:১৩ পিএম   (ভিজিট : ২৩৯)
X

যশোরের শার্শায় সরিষা ক্ষেত থেকে দুই কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। তবে বিজিবি সদস্যদের দেখে পালিয়ে গেছেন পাচারকারী। 

সোমবার সকালে উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে এসব উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারকেলবাড়িয়া সীমান্ত এলাকায় অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় একই গ্রামের কালু মিয়ার আমবাগান দিয়ে ব্যাগ হাতে ভারত সীমান্তের দিকে একজনকে যেতে দেখে থামার সংকেত দেন তারা।

 কিন্তু লোকটি হাতের ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যান। পরে কৃষকদের সহায়তায় সরিষা ক্ষেতে তল্লাশি চালিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়। ওই ব্যাগেই ২০টি সোনার বার ছিল। যার আনুমানিক মূল্য দুই কোটি ১৭ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।


বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy