সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাধীন এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের ওয়াবদা বাঁধ সংলগ্ন আবাদি জমিতে মোঃ শামসুল ব্যপারী (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এনায়েতপুর থানা পুলিশ। নিহত শামসুল ব্যপারী (৪৮) জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত জালাল উদ্দীন ব্যাপারীর ছেলে।
আজ (২২ নভেম্বর) সকালে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে এনায়েতপুর থানা পুলিশকে খবর দেয়, এ সময়ে থানা পুলিশরে একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
-বাবু/এ.এস