প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৫:৩৭ পিএম (ভিজিট : ২৩০)

X
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা, র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি মো. জালাল উদ্দীন মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন, নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, জেলা পরিষদ সদস্য মো. নাছির উদ্দীন, বিশিষ্ট শিল্পপতি ফারুক আহমেদ।
সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল প্রমুখ। এ সময় প্রেসক্লাবের সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিদের নিয়ে কেক কাটা হয়।
বাবু/জেএম