ব্রাহ্মণবাড়িয়ার এসপিসহ ৮ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নয়ন হত্যার অভিযোগে পুলিশ সুপারসহ আট সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।বুধবার (২৩ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া

2022-11-23T12:29:04+00:00
2022-11-23T12:29:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ার এসপিসহ ৮ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১২:২৯ পিএম   (ভিজিট : ২৯৫)
X


ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নয়ন হত্যার অভিযোগে পুলিশ সুপারসহ আট সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নয়নের বাবা রহমত উল্লাহ এ মামলার আবেদন করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী আরিফুল হক মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার আবেদন জমা দেওয়া হয়েছে। আদালত এ বিষয়ে পরবর্তীতে আদেশ দেবেন।

মামলার আবেদনে প্রধান আসামি করা হয়েছে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ বিশ্বাসকে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা ও পুলিশ সুপার আনিসুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম, পরিদর্শক (তদন্ত) তরুণ দে, উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন খান, এসআই বিকিরণ চাকমা, কনস্টেবল শফিকুলকেও আসামি করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বিএনপির কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশের লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. নয়ন মিয়া গুলিবিদ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী। পাশাপাশি ছয় পুলিশ সদস্য আহত হওয়ার দাবি করা হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy