আখাউড়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ক্রয় মূল্যের রশিদ না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে তেল ও চিনি বিক্রি করার

2022-11-23T16:38:37+00:00
2022-11-23T16:38:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৩৮৯)
X

ক্রয় মূল্যের রশিদ না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে তেল ও চিনি বিক্রি করার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে এ জরিমানা করা হয়।

সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে বুধবার দুপুরে আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে অভিযান চালানো হয়। এ সময় চিনি ও তেলের ক্রয় মূল্যের রশিদ না থাকা, প্যাকেটের গায়ে লেখা মূল্য মুছে ফেলাসহ অতিরিক্ত মূল্যে বিভিন্ন পণ্য বিক্রি করা এবং মূল্য তালিকা প্রদর্শনা না করায় ৩ ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। তাদের সঠিক মূল্যে পণ্য বিক্রি করার কথা বলা হয়।

জানতে চাইলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, নিয়মিত বাজার তদারকির জন্য এই অভিযান। এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলা সেনেটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও আখাউড়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy