কেরানীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপার নিহত

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

কেরানীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক এবং হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২২নভেম্বর) রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঢাকা

2022-11-23T17:11:40+00:00
2022-11-23T17:11:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপার নিহত
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৫:১১ পিএম   (ভিজিট : ৩১৭)
X

কেরানীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক এবং হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২২নভেম্বর) রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ  থানার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে  বঙ্গবন্ধু মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক রাজেন্দ্রপুর এলাকায় অবস্থান করছিলো। এ সময় মাওয়া থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক অবস্থানরত ট্রাকটিকে  চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাস্তায় থেমে থাকা ট্রাকের ড্রাইভার এবং অপর ট্রাকের হেলপার নিহত হয়। 

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকেই নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাক দু'টি পুলিশ হেফাজতে রয়েছে। 

বাবু/জেএম 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy