তথ্য মন্ত্রীর একান্ত সচিব সাইফুল ইসলাম হচ্ছেন বগুড়ার নতুন জেলা প্রশাসক

বগুড়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

বগুড়া জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর

2022-11-24T10:41:39+00:00
2022-11-24T10:41:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তথ্য মন্ত্রীর একান্ত সচিব সাইফুল ইসলাম হচ্ছেন বগুড়ার নতুন জেলা প্রশাসক
বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ১০:৪১ এএম   (ভিজিট : ১৩৩৭)
X


বগুড়া জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো: সাইফুল ইসলামকে। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাষ্কর দেবনাথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে গত ২০২০ সালের ৫ জুলাই থেকে বগুড়ায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন মো: জিয়াউল হক। ২০২০ সালের ২৫ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয় সরকার। মোঃ জিয়াউল হক বগুড়ায় জেলা প্রশাসক হিসেবে প্রায় আড়াই বছর ধরে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তবে কবে তিনি তাঁর দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কিংবা বগুড়ায় নিয়োগকৃত নতুন জেলা প্রশাসক হিসেবে মোঃ সাইফুল ইসলাম কবে যোগ দিচ্চেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy