শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে মাইনুল ইসলাম মানু (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। মৃত মাইনুল

2022-11-24T15:53:30+00:00
2022-11-24T15:53:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৩:৫৩ পিএম   (ভিজিট : ২৩৪)
X

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে মাইনুল ইসলাম মানু (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। মৃত মাইনুল ইসলাম হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট চাকলা গ্রামের মাজেদ আলীর ছেলে।

আজ দুপুর একটার দিকে কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহষ্পতিবার দুপুরে ছাগল নিয়ে আড়গাড়াহাট চাকলা থেকে ছেড়ে আসা একটি ভুটভুটি মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর মাঝটোলার বাঁকে নিয়ন্ত্রণ হারালে চালক মাইনুল ইসলাম ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী যোবায়ের আহম্মেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাবু/জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy