লক্ষ্মীপুরে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরে এ্যানির বাসা থেকে মিছিল নিয়ে বের হতে চাইলে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পরে পুলিশি

2022-11-24T16:08:06+00:00
2022-11-24T16:08:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৪:০৮ পিএম   (ভিজিট : ২১৭)
X

লক্ষ্মীপুরে এ্যানির বাসা থেকে মিছিল নিয়ে বের হতে চাইলে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পরে পুলিশি বাধায় ছাত্রদলের ওই মিছিল পণ্ড হয়ে গেলে নেতাকর্মীরা কর্মসূচির সমাপ্তি ঘটান। এতে পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন গো-হাটা সড়কে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের নেতাকর্মীরা জানায়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবনের সামনে থেকে মিছিল বের করে জেলা ছাত্রদল। এসময় মিছিলটি গোহাটা সড়ক প্রদক্ষিণ শেষ করে বাজারের দিকে আসতে চাইলে বাধা দেয় পুলিশ। এতে পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে ওই স্থানে মিছিলের সমাপ্তি ঘটে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন জানান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। পরে মিছিলটি বাজারের দিকে যেতে চাইলে বিনা উস্কানীতে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীদের ওপর হামলা করে পুলিশ। এতে বেশ কয়েকজন ছাত্রদলের নেতাকর্মী আহত হয়। এঘটনার  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, ছাত্রদলের নেতাকর্মীরা বিশৃংখলা সৃষ্টি করতে চাইলে পুলিশ তাদের সরে যেতে বলে। এসময় পুলিশের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy