কোটি টাকার হেরোইনসহ তিনজন আটক

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ, ইকুরিয়া ও তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৯৭ লাখ টাকা মূল্যের ৯৭০ গ্রাম হেরোইনসহ

2022-11-24T18:40:57+00:00
2022-11-24T18:40:57+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
কোটি টাকার হেরোইনসহ তিনজন আটক
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৬:৪০ পিএম   (ভিজিট : ২২৮)
X

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ, ইকুরিয়া ও তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৯৭ লাখ টাকা মূল্যের ৯৭০ গ্রাম হেরোইনসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। 

আটককৃতরা হলো- মোহাম্মদ সালাউদ্দিন (৪৫), আব্দুল আলিম (৪০) ও ফয়সাল করিম (৩৪)। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, তিনটি মোবাইলফোন উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) র‌্যাব-১০'র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফখরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে ভিত্তিতে দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ৯৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ তিনজনকে আটক করতে আমরা সক্ষম হই।

আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক চোরাকারবারি, তাদের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy