ঢাকা-বরিশাল রুটে এমভি সুন্দরবন-১৬ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত লঞ্চ এমবি সুন্দরবন- ১৬ যাত্রা শুরু করছে। যা নিয়মিত ঢাকা-বরিশাল-ঢাকা রুটে চলাচল করবে। আধুনিক প্রযুক্তি

2022-11-24T18:45:40+00:00
2022-11-24T18:45:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা-বরিশাল রুটে এমভি সুন্দরবন-১৬ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৬:৪৫ পিএম   (ভিজিট : ২৩৬)
X

অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত লঞ্চ এমবি সুন্দরবন- ১৬ যাত্রা শুরু করছে। যা নিয়মিত ঢাকা-বরিশাল-ঢাকা রুটে চলাচল করবে। আধুনিক প্রযুক্তি ও সাজ সজ্জায় সজ্জিত লঞ্চটিতে রয়েছে লিফট, শীততাপ নিয়ন্ত্রিত কেবিন ও ভিআইপি জোন। শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থাসহ রয়েছে সিসি ক্যামেরা, আধুনিক অগ্নিনির্বাপক, ফুড কোর্ট, ফার্মেসি, সিসিইউ ও উন্মুক্ত-ওয়াই-ফাইয়ের ব্যবস্থা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে এমভি সুন্দরবন- ১৬ লঞ্চটি উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, নৌ পুলিশের অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম , ডিআইডব্লিউটিএর চেয়ারম্যান (কমডোর) গোলাম সাদেক, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক নিজামুল হক প্রমুখ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy