নারায়ণগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপারসহ বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

2022-11-24T18:54:46+00:00
2022-11-24T18:54:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৩০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৬:৫৪ পিএম   (ভিজিট : ২৮০)
X

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপারসহ বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টায় চাষাড়া জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষনিক বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত ৩০ জন যাত্রী নিয়ে রাজশাহী থেকে ফতুল্লার পঞ্চবটি ফিরছিলেন একটি বাস। পঞ্চবটির দিক থেকে চাষাঢ়ায় যাচ্ছিল ট্রাক। তখন ভোর রাত ৪টায় জামতলা এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি বেপরোয়া গতিতে চালিয়ে বাম দিক থেকে গিয়ে বাসের ডানপাশে ধাক্কা দেয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। এসময় উভয় গাড়ির চালকরা দ্রুত পালিয়ে যায়। তখন ট্রাকের ভিতর আটকা পড়েন হেলপার রাকিব এবং বাসের ভিতর আহত হয় অন্তত ৩০জন যাত্রী। বাস যাত্রীদের মধ্যে নারী পুরুষের সঙ্গে কয়েকজন শিশুও ছিল।

বাসযাত্রীরা জানান, তাদের কারো মাথায় ও মুখে আঘাত পেয়েছে শিশুরা তেমন আঘাত পায়নি। ট্রাকের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় ট্রাকের ভিতরে আটকা পড়া হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দীপু জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেছে। আহত হয়েছে কিছু যাত্রী তবে নিহতের খবর পাইনি। গাড়ি দুটি আটক করা হয়েছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy