বিজয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বিজয়নগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৭:৩৫ পিএম (ভিজিট : ২৬৭)

X
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে উপজেলা পরিষদ মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ মাঠে কৃষি অফিসার শাব্বির আহমেদের সভাপতিত্বে ও নুরে আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড মো. মেহেদি হাসান খান শাওন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ, জিয়াউল হক বকুল চেয়ারম্যান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল হক বাবু,জহিরুল ইসলাম প্রমুখ।
বাবু/জেএম