মোটরসাইকেল পতাকার রঙে সাজালেন ব্রাজিল ভক্ত শুভ

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ছোটবেলা থেকেই শুভ বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দলকে সমর্থন দিয়ে আসছেন। আর তখন থেকেই তার ইচ্ছে ছিল যখন নিজে

2022-11-24T20:18:37+00:00
2022-11-24T20:18:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মোটরসাইকেল পতাকার রঙে সাজালেন ব্রাজিল ভক্ত শুভ
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৮:১৮ পিএম   (ভিজিট : ৩৬৬)
X

ছোটবেলা থেকেই শুভ বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দলকে সমর্থন দিয়ে আসছেন। আর তখন থেকেই তার ইচ্ছে ছিল যখন নিজে উপার্জন করবেন তখন পছন্দের দলের জন্য আকর্ষণীয় কিছু করার। সেই চিন্তা থেকেই নিজের শখের মোটরসাইকেলটি সাজিয়েছেন ব্রাজিলের পতাকার আদলে।

নিজের শখের মোটরসাইকেলটি সাজানোর পাশাপাশি তিনি ব্রাজিলের বড় বড় পতাকা বানিয়ে এলাকার অনেক বহুতল ভবনে টাঙিয়ে দেন। তবে ব্রাজিল এর পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকাও রেখেছেন তিনি।

রাজধানীর কামরাঙ্গীচরের বড় গ্রামের শুভর শখের মোটরসাইকেলটি এখন সবার কাছে ব্রাজিলের মোটরসাইকেল নামেই পরিচিত। আর এই ব্রাজিল মোটরসাইকেলটি দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে ব্রাজিল ভক্তরা আসছে এখানে। শুধু কামরাঙ্গীচর নয়, আশপাশের অঞ্চল থেকেও ভক্ত সমর্থকরা এই ব্রাজিল মোটরসাইকেল দেখতে আসে। নিজ দলকে সমর্থন দিতে এমন উদ্যোগে আনন্দিত ক্ষুদে ভক্ত থেকে শুরু করে প্রবীন ভক্তরাও। ব্রাজিল মোটরসাইকেলটি দেখতে এসে ব্রাজিল সমর্থকদের ছবি তুলতেও দেখা যায়।

ব্রাজিল মোটরসাইকেলটির মালিক শুভ জানান, প্রিয় দলের প্রতি ভালবাসা থেকেই তার এমন উদ্যোগ। যতদিন সুস্থ থাকবেন চেষ্টা করবেন ভালবাসার দলের জন্য নজরকাড়া কিছু করার। সেই সাথে তিনি আরো বলেন, যদি কখনো সুযোগ হয় ঘুরে আসবেন ভালবাসার দল ব্রাজিল দেশটা থেকেই।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy