পুলিশের ধাওয়ায় নদীতে লাফ দিয়ে যুবক নিখোঁজ, দুই কনস্টেবল বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ভোলায় জুয়া খেলার সময় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে লাফ দিয়ে মো. নোমান হোসেন (২৭) নামের এক যুবক নিখোঁজ

2022-11-24T23:05:43+00:00
2022-11-24T23:05:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশের ধাওয়ায় নদীতে লাফ দিয়ে যুবক নিখোঁজ, দুই কনস্টেবল বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ১১:০৫ পিএম   (ভিজিট : ২২৪)
X

ভোলায় জুয়া খেলার সময় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে লাফ দিয়ে মো. নোমান হোসেন (২৭) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। দুই কনস্টেবল হলেন- মো. রাসেল ও সজিব। নোমান দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আবুল কালাম ব্যাপারীর ছেলে৷


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মেঘনা নদীর তীরে জুয়া খেলছিলেন নোমানসহ কয়েকজন যুবক। ওই সময় দৌলতখান থানার এসআই স্বরূপ কান্তি পালের নেতৃত্বে পুলিশ কনস্টেবল রাসেল ও সজীব তাদের ধাওয়া করে। এসময় কয়েকজন জুয়াড়ি নদীতে ঝাঁপ দেন। পুলিশ চলে গেলে সবাই নদী থেকে উঠে এলেও নোমান নিখোঁজ হন।


দৌলতখান ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শাহাদাত হোসেন বলেন, ‘বিকেল থেকে ডুবুরি দল নোমানকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’


ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান খান (প্রশাসন ও অর্থ) বলেন, ‘এ ঘটনায় দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’


বাবু/এসআর






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy