মেহেরপুর কারাগারে বন্দির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

হঠাৎ অসুস্থ হয়ে মো. মুনসুর আলী (৫১) নামে মেহেরপুর কারাগারের এক বন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা

2022-11-25T11:38:52+00:00
2022-11-25T11:38:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেহেরপুর কারাগারে বন্দির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১১:৩৮ এএম   (ভিজিট : ২২০)
X

হঠাৎ অসুস্থ হয়ে মো. মুনসুর আলী (৫১) নামে মেহেরপুর কারাগারের এক বন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর কারাগার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেরপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মকলেছুর রহমান জানান, শ্বাসকষ্ট ও ঠাণ্ডা জনিত সমস্যা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা দেওয়ার পর কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু রাতে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়, এরপর মারা যান তিনি। ধারণা করা হচ্ছে, রাতে তার হার্ট অ্যাটাক হয়।

মেহেরপুর কারাগারের জেলার জানান, গত ২২ নভেম্বর মেহেরপুর আদালতের একটি মামলায় তাকে নরসিংদী কারাগার থেকে মেহেরপুর কারাগারে আনা হয়েছিল। তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলা শহরের সনু মিয়ার ছেলে। মেহেরপুর আদালতে তার নামে প্রতারণার অভিযোগে ৪২০ ধারায় একটি মামলা রয়েছে। আগামী রোববার সেই মামলার শুনানির তারিখ নির্ধারিত ছিল।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy