রংপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের মিঠাপুকুরে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাহমুদ মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাতাসন

2022-11-25T11:52:38+00:00
2022-11-25T11:53:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রংপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১১:৫২ এএম  আপডেট: ২৫.১১.২০২২ ১১:৫৩ এএম  (ভিজিট : ২৩৯)
X

রংপুরের মিঠাপুকুরে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাহমুদ মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাতাসন দুগাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহমুদ মিয়া মিঠাপুকুর উপজেলার লালচন্দ্রপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাহমুদ মিয়া পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মুকুল মিয়া নামে এক ব্যক্তিকে অণ্ডকোষ কেটে হত্যা করেন। পরে নুরপুর বিলে মরদেহ ফেলে রেখে পালিয়ে যান। এঘটনায় ২৪ ফেব্রুয়ারি মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় বিচারিক আদালত মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান বলেন, রায় ঘোষণার পর থেকে আসামি মাহমুদ মিয়া পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy