ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কে শনিবার সকালে রাওনা ইউনিয়নের ধোপাঘাট এলাকায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটো রিকশার যাত্রী মোখলেছ

2022-11-26T14:30:24+00:00
2022-11-26T14:30:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ২:৩০ পিএম   (ভিজিট : ৩২৩)
X

ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কে শনিবার সকালে রাওনা ইউনিয়নের ধোপাঘাট এলাকায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটো রিকশার যাত্রী মোখলেছ (৬০) নিহত হয়েছে। সে ছয়ানী রসুলপুর ইউয়নের হুলকি শেখের ছেলে। এঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোখলেছ চার সন্তানের জনক অটো রিকশা দিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে গফরগাঁওয়ে আসছিল। সকাল সাড়ে ৬টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কে ধোপাঘাট বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি একটি পিকআপের সাথে অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো রিকশার যাত্রী ছয়ানী রসুলপুর ইউয়নের মোখলেছ, একই এলাকার এমদাদুল (৫০) ও অটো রিকশা চালক আমিনুল (৩৫) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোখলেছকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত এমদাদুল ও আমিনুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, অটো রিকশার ১জন যাত্রী নিহত ও চালকসহ দুই জন গুরুতর আহত হয়েছে। প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy