বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাট কারাগারে মো. সেলিম ফরাজী নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্বাসকষ্টসহ

2022-11-26T16:54:14+00:00
2022-11-26T16:56:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৪:৫৪ পিএম  আপডেট: ২৬.১১.২০২২ ৪:৫৬ পিএম  (ভিজিট : ২২৬)
X

বাগেরহাট কারাগারে মো. সেলিম ফরাজী নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্বাসকষ্টসহ অসুস্থতা জনিত কারণে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সেলিম ফরাজী (৭০) বাগেরহাট শহরের হরিণখানা এলাকার মৃত কাশেম ফরাজীর ছেলে।

সে চুরি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেলিম ফরাজী গত ২১ নভেম্বর বাগেরহাট সদর মডেল থানায় একটি চুরি মামলায় গ্রেফতার হন। এরপর থেকে কারাগারে ছিলেন। শনিবার দুপুরে শ্বাসকষ্টসহ অসুস্থতা জনিত কারণে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনানুগ প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy