আটপাড়ায় শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৬:৩৬ পিএম (ভিজিট : ১৮৬)

X
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় দিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিয়াড়া আঞ্চলিক সমাজকল্যাণ সংগঠন এর উদ্যোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
এতে অংশগ্রহণ করে দুর্গাশ্রম স.প্রা.বি., দিয়াড়া স.প্রা.বি., কৃষ্ণপুর স.প্র.বি. ও শ্রীরামপুর স.প্র.বি. গুলোর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষার মাধ্যমে মেধাক্রম নির্ধারণ করা হয়। প্রথম পুরস্কার পাঁচ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার তিন হাজার টাকা তৃতীয় পুরস্কার দুই হাজার টাকা এবং ক্রেস্ট প্রদান করা হয়।
তাছাড়া ১৭ জনকে পেন্সিল বক্স প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালেয়র প্রধান শিক্ষকসহ অন্যান্য স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ। উক্ত সংগঠনের পরিচালক শামীম উসমান (সভা ও প্রচার) বলেন শিক্ষার্থীদের পড়া লেখায় আগ্রহী করে তোলার জন্যই আমাদের এ উদ্যোগ।
বাবু/জেএম