মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানকে পেছন থেকে দ্রুতগামী বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন

2022-11-26T18:57:41+00:00
2022-11-26T18:57:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৬:৫৭ পিএম   (ভিজিট : ২২৫)
X

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানকে পেছন থেকে দ্রুতগামী বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-পিকআপভ্যান চালক মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন এলাকার আব্দুর রব বেপারির ছেলে মো. খোরশেদ আলম (৩৮), পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বলদিয়া এলাকার মো. হাসান (৪২), বরিশালের বানারিপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার মোহাম্মদ হায়দার আলীর ছেলে মো. সোহেল (৩৮)।

আহতরা হলেন- আরিফ (৩০) ও মো. মিজানুর রহমান মিজান (৩৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় সড়কের পাশে দাঁঢ়িয়ে থাকা ঢাকা থেকে চট্টগ্রামগামী পিকআপভ্যানকে (ঢাকা মেট্রো ন ১৯-৪৪৫১) এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো ব ১৪-৯৩৬১)  সজোরে ধাক্কা দেয়। এতে চালকসহ ও পিকআপভ্যানে থাকা অন্যরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলম ও মোহাম্মদ হাসানকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে চমেক হামপাতালে পাটানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল নামে আরেকজন মারা যান।

নিহত সোহেলের আত্মীয় জহিরুল ইসলাম জানান, তারা ঢাকা থেকে পিকআপভ্যান যোগে চট্টগ্রামে একটি জাহাজের মেরামত কাজ করতে যাচ্ছিলেন। বিরতির জন্য মিরসরাইয়ের চিনকী আস্তানা এলাকায় রাস্তার পাশে পিকআপভ্যানটি পার্কিং করা ছিল। এসময় পেছন দিক থেকে একটি বাস এসে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানে থাকা ৫ জনের মধ্যে ৩ জন মারা যান। আহত দু’জনের শারীরিক অবস্থাও ভালো নয়। তিনজনের মরদেহ আনতে ঢাকা থেকে রওয়ানা হয়েছেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, শনিবার ভোরে মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানকে পেছন দিক থেকে এনা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে পিকআপভ্যান চালক ও গাড়িটিতে থাকা চারজন আহত হন। তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। শুনেছি আহতদের আরেকজন চমেকে মারা গেছেন। দুজনের মরদেহ, দুর্ঘটনায় কবলিত বাস ও পিকআপভ্যান থানা পুলিশের হেফাজতে রয়েছে। এখনো নিহতদের স্বজনরা থানায় এসে পৌঁছায়নি। তারা এলে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy