আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১০ বছর পরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আমখোলা ইউনিয়ন

2022-11-26T19:58:12+00:00
2022-11-26T19:58:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৭:৫৮ পিএম   (ভিজিট : ২১৫)
X

পটুয়াখালীর গলাচিপায় নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১০ বছর পরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আমখোলা কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।

আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুন-অর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন শাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মাইনুল ইসলাম রনো, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, প্রমুখ। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy