বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্নাঢ্য শোভাযাত্রা

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

ফুটবল ঝড়ে কাঁপছে বাংলাদেশ। শহর থেকে প্রত্যন্ত গ্রামে চলছে ফুটবল ভক্তদের উন্মাদনা। বাদ যায়নি উপকূলীয় জেলা বাগেরহাটও। শুক্রবার

2022-11-26T21:03:34+00:00
2022-11-26T21:03:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্নাঢ্য শোভাযাত্রা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৯:০৩ পিএম   (ভিজিট : ২৫৩)
X

ফুটবল ঝড়ে কাঁপছে বাংলাদেশ। শহর থেকে প্রত্যন্ত গ্রামে চলছে ফুটবল ভক্তদের উন্মাদনা। বাদ যায়নি উপকূলীয় জেলা বাগেরহাটও। শুক্রবার বিকেলে বাগেরহাট শহরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করেন আর্জেন্টিনার সমর্থকরা। এদিন শহরের সাধনার মোড় থেকে শুরু করে ফলপট্টি, মাছবাজার, নাগের বাজার, শহররক্ষা বাঁধ, ডাকবাংলো, শহীদ মিনার, শালতলা হয়ে রেলরোড চত্ত্বরে এসে শেষ হয় শোভযাত্রাটি। 

সুসজ্জিত বাদকদল, মোটরসাইকেল, পিকআপ ও বিশালাকৃতির কয়েকটি পতাকা নিয়ে প্রায় পাঁচ কিলোমিটার হেটে শোভাযাত্রা করেন ভক্তরা। শোভাযাত্রায় বিভিন্ন এলাকা থেকে আসা সহস্রাধিক আর্জেটাইন ভক্তরা অংশগ্রহণ করেন। অংশগ্রহনকারীরা মেসি ও আর্জেন্টিনা বলে স্লোগান দিতে থাকেন। নেচে গেয়ে প্রিয় দলকে শুভেচ্ছা জানান তারা। র‌্যালিতে অংশ নেওয়া সাদিয়া আফরোজ নামের এক নারী বলেন, আমার পরিবারের সবাই আর্জেন্টিনার সমর্থক। আমরা মেসিকে ভালোবাসি। এবার মেসির হাত ধরেই বিশ্বকাপ যাবে আর্জেন্টিনার ঘরে।

শোভাযাত্রার অন্যতম আয়োজক মো. রাজু আহমেদ জানান, প্রিয় দলকে শুভেচ্ছা জানাতে আমরা এই শোভাযাত্রার আয়োজন করেছি। এবার যেহেতু মেসির শেষ বিশ্বকাপ, এজন্য এবারের বিশ্বকাপ আমাদের জন্য খুব স্পেশাল। আশা করি এবার আমাদের প্রিয় দল বিশ্বকাপ জিতবে। এবারই প্রথম আরব বিশ্বের কোনো দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে। কাতারের ৮টি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আসরে ৩২ দল অংশ  নিয়েছে।

এদিকে একই সময় উৎসাহ উদ্দীপনার মধ্যে সদর উপজেলার কাড়াপাড়া শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় গোলশূন্য থাকায় দুই দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy