‘১২ বছর শুনছি উন্নয়ন হচ্ছে, পরীক্ষায় এলো দুর্ভিক্ষ’

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, গত ১২ বছর ধরে শুনছি উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে।

2022-11-26T22:53:17+00:00
2022-11-26T22:53:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘১২ বছর শুনছি উন্নয়ন হচ্ছে, পরীক্ষায় এলো দুর্ভিক্ষ’
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১০:৫৩ পিএম   (ভিজিট : ২১৯)
X


বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, গত ১২ বছর ধরে শুনছি উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে। কিন্তু পরীক্ষায় আসলো দুর্ভিক্ষ! গত ১৪ বছর অনেক কষ্ট সহ্য করেছে এ দেশের মানুষ।

যখন বিএনপি ভালো থাকে না, তখন বাংলাদেশ খারাপ থাকে। গত ১৪ বছর বিএনপি ভালো ছিল না। দেশের মানুষও ভালো ছিল না।
শনিবার কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে বিএনপির বিভাগীয় সমাবেশে নেজের বক্তব্যে এসব কথা বলেন রুমিন ফারহানা।

বিএনপি'র গত সাতটি সমাবেশের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ওরা নৌকা বন্ধ করে দেয়, বাস বন্ধ করে দেয়, কিন্তু জনগণকে আটকাইতে পারে না। এদেশের মানুষ বন্দুকের নলকে ভয় পায় না। এই গণসমাবেশে গণজোয়ারই তার প্রমাণ।

এ সংসদ সদস্য বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলছি, সবধান হয়ে যান। আপনারা এ দেশেরই সন্তান। দেশের মানুষের দিকে বন্দুক তাক করবেন না।

এর আগে, বেলা ১১টায় গণসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তিনদিন আগে থেকেই চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার মানুষজন আসতে শুরু করেন। শুক্রবার রাতে ও শনিবার সকালে লোকারণ্য হয়ে ওঠে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy