কমলগঞ্জে ৬৩ বোতল বিদেশি মদসহ আটক ১

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

গতকাল শনিবার (২৬ নভেম্বর) রাতে কমলগঞ্জ থানাধীন শমসেরনগর থেকে ৬৩ বোতল ভারতীয় মদসহ আজিম আলী (২০) নামে এক

2022-11-27T11:34:42+00:00
2022-11-27T11:34:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে ৬৩ বোতল বিদেশি মদসহ আটক ১
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ১১:৩৪ এএম   (ভিজিট : ২৫০)
X


গতকাল শনিবার (২৬ নভেম্বর) রাতে কমলগঞ্জ থানাধীন শমসেরনগর থেকে ৬৩ বোতল ভারতীয় মদসহ আজিম আলী (২০) নামে এক ব্যক্তিকে আটক করেছে শমশেরনগর ফাঁড়ি পুলিশ।

গতকাল রাতে শমশেরনগর ফাঁড়ির এসআই সোয়েল রানা সংগীয় এএসআই এনামুল হক, এএসআই বাবুল মিয়াসহ শমশেরনগর-কুলাউড়া রোডের কেচুলুটি নামক স্থানে রাত্রিকালীন চেকপোস্ট করার সময় একটি সিএনজিকে থামার জন্য সিগনাল দেয়। সিএনজি না থামিহয়েছ  দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করলে সিএনজিতে থাকা যাত্রীরা পালানোর চেষ্টা করে। সেখান থেকে অফিসার ফোর্সের সহায়তায় আজিম আলী নামে একজনকে আটক করে। পরে তার কাছে থাকা দুইটি বস্তার ভেতর থেকে ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৩৮ হাজার টাকা।

আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায়, চাতলাপুর সীমান্ত এলাকা থেকে মদ সংগ্রহ করে বিক্রি করার উদ্দেশ্যে কুলাউড়া নিয়ে যাচ্ছিল সে। তার সাথে আরও ৩ জন ছিল।

আটককৃত ব্যক্তি এবং পলাতক আরও ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামি আজিম আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy