সারা দেশে চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি, বরিশালে নৌযান চলাচল বন্ধ

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ

সারাবাংলা

১০ দফা দাবিতে নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতির কারণে বরিশালে নৌযান চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দিনগত রাত

2022-11-27T14:09:16+00:00
2022-11-27T14:09:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারা দেশে চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি, বরিশালে নৌযান চলাচল বন্ধ
বিপাকে হাজারোও যাত্রীরা
জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ২:০৯ পিএম   (ভিজিট : ২২১)
X


১০ দফা দাবিতে নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতির কারণে বরিশালে নৌযান চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দিনগত রাত ১২টা থেকে এ কর্মবিরতি শুরু করে নৌযান শ্রমিকরা।

আজ রোববার (২৭ নভেম্বর) সকাল থেকে বরিশাল নদীবন্দরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীবন্দর ও লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি। আর এতে বিপাকে পড়েছেন নৌ-যাত্রীরা। রোববার সকালে অনেক যাত্রীই ঘাটে এসে লঞ্চ চলাচল বন্ধ দেখে হতাশা প্রকাশ করেছেন।

বরিশাল থেকে মেহেন্দীগঞ্জের যাওয়ার লঞ্চ যাত্রী শারমিন বলেন, বাড়িতে যাওয়ার জন্য লঞ্চঘাটে এসেছি। কিন্তু র্টামিনালে এসে দেখি লঞ্চ চলাচল তো বন্ধ। এখন চিন্তা করছি ভেঙ্গে ভেঙ্গে ট্রলারে অথবা স্পীড বোর্ডে করে যেতে যাবো। বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন কথা বললে তিনি জানান, শ্রমিকদের কর্মবিরতির কারণে সকাল থেকে বরিশাল নদীবন্দর থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। এদিকে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি আবুল হাসেম মাস্টার বলেন, বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে সারাদেশে এ কর্মবিরতি শুরু করেছে নৌযান শ্রমিকরা।

ফলে গেল রাত ১২টা থেকে সারাদেশের সঙ্গে বরিশাল বিভাগে সব ধরনের পণ্যবাহী ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতির এ আন্দোলন লাগাতার চলবে। বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবু সাঈদ বলেন, শ্রমিকদের কর্মবিরতির কারণে সারাদেশে তেলবাহী, বালুবাহীসহ সকল পণ্যবাহী ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। আমরা চাই আমাদের যৌক্তিক দাবিগুলো মানা হোক। তবে এখন পর্যন্ত সরকারসহ কোনো পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা
হয়নি। আর আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

তাদের ১০ দফা দাবিগুলো হলো -

১. নৌযান শ্রমিকদের নিয়োগপত্র

২. খাদ্য ভাতা ও সমুদ্র ভাতার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও নাবিক কল্যাণ তহবিল গঠন করা

৩. পরিচয়পত্র ও সার্ভিস বুক দেওয়াসহ শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ

৪. দুর্ঘটনা ও কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ করা

৫. চট্টগ্রাম থেকে পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে দেশের স্বার্থবিরোধী অপরিণামদর্শী প্রকল্প বাস্তবায়নে চলমান কার্যক্রম বন্ধ করা

৬. বালুবাহী বাল্কহেড ও ড্রেজারের রাত্রিকালীন চলাচলের ওপরে ঢালাও নিষেধাজ্ঞা শিথিল

৭. নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ

৮. ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস দেওয়াসহ ভারতীয় সীমানায় সব প্রকার হয়রানি বন্ধ

৯. চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন নীতিমালা ১০০ শতাংশ কার্যকর করে সব লাইটারিং জাহাজকে সিরিয়াল মোতাবেক চলাচলে বাধ্য করা

১০. চরপাড়া ঘাটে ইজারা বাতিল ও নৌ-পরিবহন অধিদফতরের সব ধরনের অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধ করা।

 -বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy