বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ

2022-11-27T17:11:22+00:00
2022-11-27T17:11:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৫:১১ পিএম   (ভিজিট : ২১৯)
X

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী  সীমান্তে ৯০১ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন একই ইউনিয়নের ভুন্টিয়ামঙ্গল এলাকার আছির উদ্দিনের ছেলে। তার মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে রোববার (২৭ নভেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস।

পুলিশ ও সীমান্তবাসী জানান, উপজেলার উত্তর গোতামারী সীমান্তে ৯০১ নং পিলার এলাকা হয়ে ভারতীয় গরু পাচারের চেষ্টা করেন সাদ্দাম হোসেনসহ তার সঙ্গীরা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে নির্যাতন করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস ও হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম সাদ্দাম হোসেনের বাড়ি পরিদর্শন করেন।

গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা জানান, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি লোকমুখে শুনেছেন, সীমান্তে গরু আনতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন সাদ্দাম। লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস বলেন, প্রাথমিকভাবে ধারনা হচ্ছে, নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy