অর্থের বিনিময়ে রোহিঙ্গাদেরকে এনআইডি দিতেন জয়নাল

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

জাল-জালিয়াতি করে অর্থের বিনিময়ে মিয়ানমার থেকে আসা শত শত রোহিঙ্গা নাগরিককে জাতীয় পরিচপত্র (এনআইডি) দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম

2022-11-27T17:14:18+00:00
2022-11-27T17:14:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অর্থের বিনিময়ে রোহিঙ্গাদেরকে এনআইডি দিতেন জয়নাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৫:১৪ পিএম   (ভিজিট : ২৬৮)
X

জাল-জালিয়াতি করে অর্থের বিনিময়ে মিয়ানমার থেকে আসা শত শত রোহিঙ্গা নাগরিককে জাতীয় পরিচপত্র (এনআইডি) দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম ডবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে।  

অভিযোগ অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।

অভিযুক্ত জয়নাল আবেদীরের বিরুদ্ধে অভিযোগ, তিনি রোহিঙ্গা নাগরিকদের কাছ থেকে অর্থের বিনিময়ে এনআইডি কার্ড দিতেন। পরস্পরে যোগসাজশে প্রতারণা করে নির্বাচন কমিশনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে এনআইডি দেওয়া ও মানুষের টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণও পেয়েছে সংস্থাটি।

দুদক সূত্রে জানা যায়, ইতোমধ্যে মামলার একজন কর্মকর্তা নিয়োগের পর অভিযোগের তদন্ত শুরু করবে কমিশন। এর আগে, কক্সবাজারেরর বিভিন্ন উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় রোহিঙ্গাদের এনআইডি দেওয়ার অভিযোগে বেশ কয়েকটি মামলা করে দুদক।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy