নীলফামারীতে ইট-ভাটা মালিকদের মানববন্ধন

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

বৈধ পদ্ধতির জিগজ্যাগ ইটভাটা প্রস্তুত লাইসেন্স, ছাড়পত্র প্রাপ্তির জটিলতা ও কয়লা সংকট সমাধানের দাবিতে নীলফামরীতে ৩৯টি ইটভাটা মালিক

2022-11-27T18:11:11+00:00
2022-11-27T18:11:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে ইট-ভাটা মালিকদের মানববন্ধন
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৬:১১ পিএম   (ভিজিট : ২৪০)
X

বৈধ পদ্ধতির জিগজ্যাগ ইটভাটা প্রস্তুত লাইসেন্স, ছাড়পত্র প্রাপ্তির জটিলতা ও কয়লা সংকট সমাধানের দাবিতে নীলফামরীতে ৩৯টি ইটভাটা মালিক ও শ্রমিকরা মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করেছে। রোববার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার সময় জেলার শতাধিক শ্রমিক কর্মচারী ও ইটভাটা মালিকগণ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। ইটভাটা মালিক সমিতির জেলা সভাপতি দেওয়ান সেলিম আহমেদ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

বক্তারা জানিয়েছে, ২০১৩ সালে পরিবেশ অধিদপ্তর কর্তৃক সংশোধিত আইনে উল্লেখ করা হয়েছে, বর্তমান ১২০ ফুট উচ্চতার চিমনীর পরিবর্তে আগামী ২ বছরের মধ্যে জিগজ্যাগ হাইব্রিড কিলন্, হফম্যান কিলন, ভ্যার্টিকক্যাল শ্যাফট্ কিলন, ট্যানেল কিলন ইত্যাদি ইট ভাটায় রূপান্তর করতে হবে। পরিবেশ অধিদপ্তরের জারিকৃত আদেশ অনুযায়ী আমরা পর্যাক্রমে জিগজ্যাগ ভাটায় রূপান্তর অব্যাহত রেখেছি। কিন্তু ২০১৩ সালের ইটভাটা নিয়ন্ত্রণ আইনে জিগজ্যাগ ভাটা বৈধ পদ্ধতি উল্লেখ থাকলেও উক্ত আইনের ৮নং ধারার কারণে দেশের অধিকাংশ জিগজ্যাগ ইটভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেনা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২০১৯ সালের সংশোধিত আইন জারী করলেও জিগজ্যাগ ভাটার জন্য ৮(৩) (ঙ) ধারার পরিবর্তন করেনি। এ অবস্থায় দেশে ইট উৎপাদনের ক্ষেত্রে একটি জটিলতা সৃষ্টি হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব ফজলার রহমান, সাংগঠনিক সম্পাদক আরশাদ আনোয়ার, ইট-ভাটা মালিক আতিকুল ইসলাম (আতিক), একরামুল হক বাদশা, জামিয়ার রহমান, জাফর ইকবাল পলাশ, হাজী অকছেদ আলী ও আব্দুল হাই প্রমুখ।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy