নবীনগর উপজেলা আ.লীগের কমিটি ঘোষণা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

দীর্ঘ প্রতীক্ষার পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রোববার (২৭ নভেম্বর) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

2022-11-27T18:25:53+00:00
2022-11-27T18:25:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগর উপজেলা আ.লীগের কমিটি ঘোষণা
সভাপতি বাদল, সম্পাদক সাহান
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৬:২৫ পিএম   (ভিজিট : ২১৩)
X

দীর্ঘ প্রতীক্ষার পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রোববার (২৭ নভেম্বর) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব:) ড. এ.বি তাজুল ইসলাম এমপি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি।

প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সভাপতিত্বে ঐক্যমতের ভিত্তিতে বর্তমান সভাপতি সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলকে সভাপতি ও দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি তৈরির নির্দেশনা দেন নেতৃবৃন্দ। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy