ভৈরবে জুতার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কিশোরগঞ্জের ভৈরবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় জুতার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২৭ নভেম্বর) বিকেল

2022-11-27T20:28:31+00:00
2022-11-27T20:28:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভৈরবে জুতার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৮:২৮ পিএম   (ভিজিট : ২০৬)
X

কিশোরগঞ্জের ভৈরবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় জুতার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের সামনে হাজী মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে। 

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে প্রায় শত কোটি টাকার ক্ষতির হয়েছে বলে দাবি দোকান মালিক সমিতির। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রোববার ভৈরব পৌর এলাকার মার্কেট সাপ্তাহিক বন্ধের দিন। বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের বিপরীত পাশে হাজী মার্কেটের তৃতীয় তলায় হঠাৎ ধোঁয়া দেখতে পান পথচারীরা। দ্রুত সেই ধোঁয়া থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে থাকে মার্কেটের দোকানগুলোতে। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস, বন্দর ফায়ার সার্ভিস, কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘ তিন ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

হাজী মার্কেটের পাদুকা দোকান মালিক সমিতির সভাপতি মো. আল আমিন জানান, হাজী ফুল মিয়া পাদুকা মার্কেটে শতাধিক গুদাম রয়েছে। আগুনে দোকানিদের প্রায় শত কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy