প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৯:১৯ পিএম আপডেট: ২৭.১১.২০২২ ৯:২১ পিএম (ভিজিট : ২০১)

X
টাঙ্গাইলের ঘাটাইলে মেধাবী শিক্ষার্থীদের শহীদ আমিনুর রহমান খান বাপ্পী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার (২৭ নভেম্বর) সকালে উপজেলার সন্ধানপুর স্কুল এন্ড কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়।
শহীদ আমিনুর রহমান খান বাপ্পী ১৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সংগ্রামপুর ইউনিয়ন বাপ্পী স্মৃতি সংসদ ওই বৃত্তির আয়োজন করে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।
প্রধান আলোচক ছিলেন একই আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান। নূরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিবুন নিসা, জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান ঠান্ডু প্রমুখ।
অনুষ্ঠানে চতুর্থ, পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মধ্যে প্রতি শ্রেণিতে দু’জন ট্যালেন্টপুলসহ ৫০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে নগদ অর্থসহ বৃত্তির সনদ প্রদান করা হয়।
বাবু/জেএম