ডোমারে স্বল্প জমিতে অধিক ফলন পেতে সাথী ফসল চাষ

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

কৃষকরা স্বল্প জমিতে অধিক ফসল পেতে চাষ করছে সাথী ফসল। এক মৌসুমে একই সময়ে ফসলের মধ্যে ফসল চাষ

2022-11-28T12:19:23+00:00
2022-11-28T12:19:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে স্বল্প জমিতে অধিক ফলন পেতে সাথী ফসল চাষ
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১২:১৯ পিএম   (ভিজিট : ২৯২)
X


কৃষকরা স্বল্প জমিতে অধিক ফসল পেতে চাষ করছে সাথী ফসল। এক মৌসুমে একই সময়ে ফসলের মধ্যে ফসল চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন বুনছে চাষীরা। নীলফামারীর ডোমার উপজেলার অনেক কৃষক চাষের জমিতে আলু ক্ষেতে আখ, কলা চাষের ক্ষেতে কপি, শাক প্রভৃতি চাষ করছেন।

সরেজমিনে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী বসন্ততলা এলাকার প্রান্তিক চাষী মো. আমিন তার কলা চাষের ক্ষেতে কাজ করার সময় কথা হয়। সেখানে দেখা যায়, দুই বিঘা (৬৬শতক) জমিতে কলা গাছ লাগিয়েছেন। কলা ক্ষেতের মধ্যে বাধাঁ কপি ক্ষেত পরিচর্যা করছে। আমিন জানায়, প্রাকৃতিক কোন কারনে ক্ষেত নষ্ট না হলে প্রতি বিঘায় লক্ষাধিক টাকার কলা বিক্রি করা যাবে। এরই মধ্যে কপি বিক্রি করার উপযোগী হয়ে উঠেছে। বর্তমানে সবজির দাম ভালো চলছে। সেই হিসেবে চল্লিশ,পঞ্চাশ হাজার টাকার কপি বিক্রি হতে পারে। কপি বিক্রি শেষ হলে ওই ক্ষেতেই পাটশাক অথবা শাক জাতীয় ফসল চাষ করে প্রতি বিঘায় দশ, বারো হাজার টাকা পাওয়া যেতে পারে। চুক্তিভিত্তিক নেওয়া জমিতে কম সময়ে, কম জমিতে এক মৌসুমে অধিক ফলন পেতে একাধিক ফসল চাষ করছি। একই এলাকার জয়নাল আবেদিন,  নুরুল ইসলাম আলুর ক্ষেতে আখঁ চাষ করতে দেখা গেছে। তারা জানায় আলু ঘরে তোলার পর আখ ক্ষেত পরিচর্যা করা হবে। এতে দু’টো ফসলেই সঠিক সময়ে পাওয়া যাবে।

এব্যাপারে ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফরহাদুল হক বলেন সাথী ফসল চাষ, কৃষক স্বল্প জমিতে অধিক আয় করার একটি কৌশল। আমরা তাদেরকে সাথী ফসল চাষযোগ্য জমিতে চাষ করতে উৎসাহ দিয়ে থাকি। যথা সময়ে সার ও বালাই নাশক প্রয়োগে পরামর্শসহ দেখভাল করি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy