বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া সেই মিরাজ পেল জিপিএ-৫

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিতে যাওয়া মাহিদুল হোসেন খান মিরাজ এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

2022-11-28T16:58:44+00:00
2022-11-28T16:58:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া সেই মিরাজ পেল জিপিএ-৫
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৪:৫৮ পিএম   (ভিজিট : ২৩৬)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিতে যাওয়া মাহিদুল হোসেন খান মিরাজ এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সোমবার (২৮ নভেম্বর) এস.এস.সির ফল প্রকাশের পর দুপুরে এ তথ্য জানা যায়।

মিরাজ আখাউড়া গ্রিন ভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রয়াত মোতাহার হোসেন খানের ছেলে। তাদের বাড়ি আখাউড়া পৌর এলাকার দেবগ্রামে। মিরাজের মামা আরিফুল ইসলাম জানান, মিরাজ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলীর মামার বাড়িতে থেকে  অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো।

গত ২১ সেপ্টেম্বর তার বাবা মোতাহার হোসেন খান মারা যান। এ সময় মিরাজের এসএসসি পরীক্ষা চলছিল। বাড়িতে বাবার লাশ রেখেই ২২ সেপ্টেম্বর এসএসসির গণিত পরীক্ষা দেয় মিরাজ। পরীক্ষা দিয়ে আসার পর তার বাবার লাশের জানাজা শেষে দাফন করা হয়।

মিরাজের মা তাসলিমা বেগম পরীক্ষায় ছেলের এই ফলাফলে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি ছেলের ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, ‘তার বাবার লাশ রেখে সে পরীক্ষা দিয়েও ভাল ফলাফল করেছে। আজ তার বাবা বেচে থাকলে অনেক আনন্দিত হতেন।’

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy