রূপগঞ্জে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাই

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ইমরান (২৫) নামে এক অটোরিক্সা চালককে ছিনতাইকারীরা ছুড়িকাঘাত করে অটোরিক্সা ছিনতাই করেছে বলে অভিযোগ

2022-11-28T17:48:02+00:00
2022-11-28T17:48:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রূপগঞ্জে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাই
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৫:৪৮ পিএম   (ভিজিট : ২৩৮)
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ইমরান (২৫) নামে এক অটোরিক্সা চালককে ছিনতাইকারীরা ছুড়িকাঘাত করে অটোরিক্সা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

রোববার (২৭ নভেম্বর) রাতে উপজেলার ভুলতা এলাকার বাংলাকেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আহত ইমরান উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার ঠান্ডু মিয়ার ছেলে। এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে ইমরানসহ দুইজন অটোরিক্সা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।

ইমরানের বাবা ঠান্ডু মিয়া জানান, তার ছেলে গত ৫ বছর ধরে অটোরিক্সা চালিয়ে আসছে। গত রোববার দিবাগত রাত ১টার দিকে তিনজন ছিনতাইকারী গার্মেন্টসের সামনে থেকে যাত্রী সেজে ইমরানের অটোরিক্সায় উঠেন। এসময় বাংলাগেটের সামনে পৌছাঁলে ছিনতাইকারীরা তাকে মারধর করে অটোরিক্সা ছিনিয়ে নিতে চায়। এসময় ইমরান বাঁধা দিলে তারা তাকে ছুড়ি দিয়ে আঘাত করে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে প্রথমে স্থানীয় তাকে উদ্ধার করে ইউএস বাংলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। 

এ ব্যপারে ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সক্টের মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনাটি আমার জানা নেই। তবে খবর নিয়ে দেখছি। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy