দুই ও পাঁচ টাকার নতুন নোট আসছে মঙ্গলবার

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

বাজারে আসছে নতুন দুই ও পাঁচ টাকার নতুন নোট। সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের সই করা নতুন মুদ্রিত নোট

2022-11-28T17:51:09+00:00
2022-11-28T17:51:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই ও পাঁচ টাকার নতুন নোট আসছে মঙ্গলবার
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৯৪)
X


বাজারে আসছে নতুন দুই ও পাঁচ টাকার নতুন নোট। সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের সই করা নতুন মুদ্রিত নোট মঙ্গলবার (২৯ নভেম্বর) বাজারে ছাড়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাউন্টার থেকেও নতুন দুই টাকার নোট ইস্যু করা হবে। তবে নতুন দুই টাকার নোটে অর্থসচিবের সইটাই শুধু নতুন।

নতুন নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই থাকবে। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে।

বাবু/এসএম





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy