কালিহাতীতে যুবকের পুরুষাঙ্গ কর্তন
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৭:১৮ পিএম (ভিজিট : ৩৭৪)

X
টাঙ্গাইলের কালিহাতীতে আজগর আলী (২২) নামের এক যুবকের পুরুষাঙ্গ কর্তন করে দেয়ার অভিযোগ উঠেছে। রোববার রাত ৩টার দিকে উপজেলার আটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আজগর আলী আটাবাড়ি গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। তাকে রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৮ নভেম্বর) সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।
আজগর আলীর চাচী মর্জিনা বেগম জানান, রোববার রাত ৩টার দিকে নিজ ঘর থেকে বের হয়ে বাহিরে চেঁচামেচি করছেন। তার শরীর ও ঘরের বিছানায় রক্তে ভিজে গেছে। কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে জানা যায়নি।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে কে বা কাহারা এঘটনা ঘটেছে জানা যায়নি। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
বাবু/জেএম