প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৮:১৬ পিএম (ভিজিট : ১৭০)

X
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসাইল উপজেলার ময়থা গাছপাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে আবুল হোসেন (৪৬)। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে এসআই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। এসময় বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
বাবু/জেএম