মেশিনে ধান উড়ানোর সময় পাখার আঘাতে শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ফুলপুরে স্যালো মেশিনের সাহায্যে ধান উড়ানোর সময় পাখার আঘাতে হাবিবুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার

2022-11-28T21:08:58+00:00
2022-11-28T21:08:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেশিনে ধান উড়ানোর সময় পাখার আঘাতে শিশুর মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৯:০৮ পিএম   (ভিজিট : ২২৪)
X

ময়মনসিংহের ফুলপুরে স্যালো মেশিনের সাহায্যে ধান উড়ানোর সময় পাখার আঘাতে হাবিবুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সিংহেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ ওই গ্রামের মাজহারুল ইসলাম বাদল মিয়ার ছেলে। 

জানা যায়, উপজেলার সিংহেশ্বর গ্রামের বর্গা চাষি নজরুল ইসলাম (৫০) ও তার স্ত্রী পারুল আক্তার (৪৬) স্থানীয় আবু বাক্কার মন্ডলের বাড়িতে স্যালো মেশিনে লাগানো পাখা দিয়ে ধান উড়ানোর কাজ করেন। এ সময় পাশের বাড়ির মাজহারুল ইসলাম বাদলের ছেলে হাবিবুল্লাহ হঠাৎ করে মেশিনের নিচ দিয়ে দৌঁড় দেয়। এতে মেশিনের পাখার  আঘাতে শরীরের বাম পাশ কেটে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy