গাজীপুরে টেক্সটাইল কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের ভবানীপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।সোমবার (২৯ নভেম্বর)

2022-11-29T10:39:18+00:00
2022-11-29T12:44:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুরে টেক্সটাইল কারখানায় আগুন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১০:৩৯ এএম  আপডেট: ২৯.১১.২০২২ ১২:৪৪ পিএম  (ভিজিট : ৩৪৯)
X

গাজীপুরের ভবানীপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। 

সোমবার (২৯ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটের দিকে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ‌্য নিশ্চিত করে বলেন, আমাদের ৫টি ইউনিট কাজ করে যাচ্ছে। আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১২টার পর শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy